রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের আগুন অবশেষে নিভেছে

চারদিন পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন নিভেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

বুধবার (৫ মে) যেসব স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

গত চারদিন থেকে সুন্দরবনের জ্বলতে থাকা আগুন এখন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে এমন দাবি সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনের।

এদিকে ঘটনাস্থলে থাকা বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, বনের সেসব স্থানে ধোঁয়া উড়ছিল, এখন আর সেটি নেই। বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের পরিসমাপ্তি টানবো।

তিনি আরও বলেন, আমরা বন বিভাগকে বলেছি আগুন লাগার স্থানে কিছু জায়গা খনন করে সেখানে পলিথিন বিছিয়ে পানি সংরক্ষণে রাখতে। সেটির কাজ এখন চলছে।

সোমবার (৩ মে) বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারনী এলাকার বনে আগুন লাগে। দু’দিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বুধবার আবার আগুন লাগা কয়েকটি স্থান থেকে ধোঁয়া উড়তে থাকে। এ অবস্থায় পুনরায় ফায়ার সার্ভিস সেখানে পানি দিয়ে সেটি পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

এ নিয়ে সুন্দরবনে গত ২০ বছরে নানা কারণে ২৩ বার আগুন লাগার ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে