বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

শ্যামনগরে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সুফিয়া খাতুন(৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। শুক্রবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ এলাকার সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। সুফিয়া খাতুন উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।

নিহতের স্বামী জানান, সকালে গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন সুফিয়া। সকাল সাড়ে সাতটার দিকে সরদার গ্যারেজ এলাকায় পৌছালে রাস্তা অতিক্রমের সময় আবাদচন্ডিপুর এলাকা থেকে আসা মোটরভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।

এসময় মাথার পিছনের অংশে ফেটে যাওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম তার চিকিৎসা দেন। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের বোন আসিয়া খাতুন অভিযোগ করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসক সফিকুল ইসলামের ক্লিনিকে নিয়ে রফিকুল ইসলাম নামের এক ডাক্তার সুফিয়ার মাথায় সেলাই করে।

এসময় যাবতীয় চিকিৎসা পত্র দেয়া হয়েছে জানিয়ে তিনি আহত সুফিয়াকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পলাশ জানান, দুর্ঘটনার পর প্রায় চার ঘন্টা স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তাকে চিকিৎসা করানো হয়।

এসময় মাথার ভিতরে অধিক রক্তক্ষরনে সুফিয়ার অবস্থা সংকটাপন্ন পর্যায়ে পৌছে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করার পরও বেলা আড়াইটার
দিকে তিনি মারা যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীরবিস্তারিত পড়ুন

  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ
  • শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী
  • শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!
  • সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১
  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ