রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কঠিন পরিস্থিতি ভারতে, একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

ভারতে প্রথমবারের মতো একদিনে করোনায় মৃত্যু চার হাজার অতিক্রম করেছে। একই সময়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে চার লাখ।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১৯৪ জনের।

দেশটির গবেষকরা বলছেন, গত দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে বেশি ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই মোট আক্রান্ত ৫০ লাখ। আর মৃত্যু হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষের।

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০