রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

“শেখ হাসিনা’র বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে (১১মে) মঙ্গলবার সকাল ১০টায় বসন্তপুর খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়।

প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবে এবং মোট ৬৮৭ টন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনী ধান সংগ্রহে ধান দেন চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের কৃষক আবুল কালাম আজাদ।

ধান ও চাউল সংগ্রহ অনুষ্ঠানে বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, ‘এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, এজন্য স্বচ্ছতার সঙ্গে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সি, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান সহ মিল মালিক, কৃষক, সুধী ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু