রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের রাজ্যগুলোকে নিজেদের টিকা আমদানি করতে হবে

ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাস টিকার অভাব চরমে উঠেছে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার করোনা টিকা আমদানি করবে না বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে করোনা টিকা আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। এই টিকা আমদানির বিষয়টি রাজ্যগুলির মধ্যে সংঘাত তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, এই আবহে অন্তত ৯টি রাজ্য জানিয়েছে যে তারা টিকা আমদানি করতে চায়। তবে
ইতিমধ্যে টিকার আকাল মেটাতে কর্ণাটক, উত্তরাখণ্ড, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশা ঘোষণা করে জানিয়েছে যে তারা করোনা টিকা আমদানি করার পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় লেখেন, ‘ভারতীয় রাজ্যগুলিকে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় রাজ্যগুলিকে একে অপরের সঙ্গে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এরপর উত্তরপ্রদেশ লড়বে মহারাষ্ট্রের বিরুদ্ধে, মহারাষ্ট্র লড়বে ওড়িশার বিরুদ্ধে, ওড়িশা দিল্লির বিরুদ্ধে লড়বে। এখানে ‘ভারত’ কোথায়? এটা ভারতের ভাবমূর্তি নষ্ট করবে। ভারতের ঐক্যবদ্ধ দেশ হিসেবে টিকা আমদানি করা উচিত।’

অরবিন্দ কেজরিওয়াল আরও লেখেন, ‘এছাড়া আমরা যদি আলাদা রাজ্য হিসেবে করোনা উৎপাদনকারী সংস্থার কাছে টিকা কেনার প্রস্তাব না রেখে ‘ভারত’ হিসেবে তা করি, তাহলে আমাদের দরাদরির ক্ষমতা অনেক বেড়ে যাবে। ভারতীয় সরকারের অন্য দেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কূটনৈতিক হস্তক্ষেপের পরিধি রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০