রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুরি করা গরু অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রি, জবাইয়ের সময় ধরা

গভীর রাতে গরু চুরি করে অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রি। আর রাতেই সেই গরু জবাইয়ে সময় কসাইকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ মে) ঘটনাটি ঘটে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে।

অভিযুক্ত চোর ওই গ্রামের সুবাসের ছেলে শিমুল এবং তার সহযোগী একই এলাকার পাটবাড়ি গ্রামের সিরাজ কসাইয়ের ছেলে সেলিম।

গরুর মালিক বড়আঁচড়া গ্রামের সাজুল সরদার জানান, রাতে সেহরি খাওয়ার পর গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরু নেই। পরে স্বজনদের নিয়ে খুঁজতে বের হই।

একপর্যায়ে জানতে পারি বেনাপোল পৌরসভার নির্জন এলাকায় সেলিম কসাই গরুটি জবাই করছেন। সেখানে চামড়া দেখে গরু শনাক্ত করি।এ সময় কসাই সেলিম স্বীকার করে বড়আঁচড়া গ্রামের সুবাসের ছেলে শিমুল রাতে ২৫ হাজার টাকায় গরুটি বিক্রি করেন।

প্রতিবেশীরা জানান, শিমুল ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ নকশা-দলিল ভারতে পাচারকালে দুই বছর আগে শিমুলের বড় ভাই পলাশ বিজিবির হাতে আটক হয়। এছাড়া পরিবারের অন্যরা মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, গরু চুরি করে জবাইয়ের ঘটনায় ভুক্তভোগী পরিবারের খোঁজ নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে