রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা!

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে রাধারমন রায় (৩০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অনিরুদ্ধ রায়ের ছেলে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারের টেলিকম ব্যবসায়ী।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাধারমন রায় দীর্ঘদিন যাবত বাঁশতলা বাজারে মোবাইল ফোন ও যন্ত্রাংশের ব্যবসা করতেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হওয়ায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে তিনি সকলের অগোচরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের চালের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, রাধারমন রায় রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতেন। শনিবার দিবাগত রাতে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় অন্যান্য ব্যবসীয়ারা দোকান ঘরের ভেন্টিলেটর দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

রবিবার বেলা ১১ টার দিকে উপ-পরিদর্শক সিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন