বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মসজিদ থেকে আইপিএস চুরি!

কালিগঞ্জের ফতেপুর মোবারক নগর জামে মসজিদের আইপিএস চুরির অভিযোগ উঠেছে বেল্লাল সরদার (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আহছান সরদারের ছেলে। এঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহরম গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে বিকেলে অভিযুক্ত বেল্লাল হোসেন কৌশলে ফতেপুর মোবারক নগর জামে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর ওই মসজিদের ভেতরে থাকা ২২ হাজার টাকার মূল্যের আইপিএস চুরি করে ভ্যানযোগে গোবিন্দকাটি বেড়াখালি নতুনহাট নামক স্থানের জনৈক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ভ্যানচালক আরিফুল ইসলাম মসজিদ কমিটির নিকট জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বেল্লাল এবং তার দুলাভাই ভ্যানচালক আরিফুলকে জীবননাশের হুমকি প্রদান করে আসছে।

স্থানীয় আবু বাক্কার সরদার, রুবেল হোসেন, আব্দুস সামাদসহ একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত বেল্লাল মাদকাসক্ত এবং ব্যবসায়ী। তার একাধিক বিয়ে রয়েছে। এরআগেও সে এ ধরণের কাজ করেছে। থানায় একাধিক মামলাও রয়েছে তার নামে।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত বেল্লাল হোসেনের কাছে জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আশিষ কুমার বিশ্বাস জানান, এব্যাপারে মসজিদ কমিটির পক্ষথেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু