বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে ইসরায়েলি ‘গণহত্যা’ বন্ধের দাবিতে মার্কিনিদের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি ‘গণহত্যা’ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার অভিবাসী ফিলিস্তিনি, অন্যান্য আরব অভিবাসী এবং যুদ্ধবিরোধী হাজার মার্কিনি ওই বিক্ষোভে অংশ নেন।

আল জাজিরার খবরে বলা হয়, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের পক্ষে, যুদ্ধবিরোধী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এরমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি সংম্বলিত ‘ওয়ান্ডেট ফর জেনোসাইড’ (গণহত্যার জন্য ধরিয়ে দিন) প্ল্যাকার্ডটি সবার দৃষ্টি আকর্ষণ করে।

এছাড়া বিক্ষোভকারীরা ‘ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ (পৃথিবী ফিলিস্তিনের সঙ্গে আছে), ইসরায়েলি বর্বরতার ছবি সম্বলিত ‘হাউ ডু ইউ ফিল’ (আপনার কেমন লাগছে) ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, তারা আশা করেছিলেন- বাইডেনের প্রশাসন এই সংঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে এবং ইসরায়েলকে চাপ দেবে। কিন্তু তারা বরাবরের মতই হতাশ যে, বাইডেনের নীতি বিগত কয়েক বছরের ট্রাম্প প্রশাসন বা অন্যান্য প্রশাসনের নীতির চেয়ে আলাদা কিছু নয়।

আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ওয়াশিংটন ডিসি নয়, শিকাগো, কলোরাডো, নিউইয়র্কেও ইসরায়েলি বর্বরতা বিরোধী বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের