সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬ ফুটের বেশি দূরত্বেও যেভাবে ছড়ায় করোনাভাইরাস

বাতাসে করোনাভাইরাস বহুদূর পর্যন্ত ছড়াতে পারে বলে সম্প্রতি গবেষণায় উঠে এসেছে। করোনা মহামারির শুরু থেকেই বিশেষজ্ঞরা ৬ ফুটের সামাজিক দূরত্ব বজার রাখার পরামর্শ দিয়ে আসছিলেন।

তাদের ধারণা ছিল, ৬ ফুটের বেশি দূরত্বে সংক্রমণ ছড়াতে পারে না করোনাভাইরাস। তবে সেই ধারণা নাকচ করে দিয়ে মার্কিন সংস্থা জানিয়েছে, ৬ ফুটের কাছাকাছি করোনা সংক্রমিত ব্যক্তি থাকলেও আক্রান্ত হতে পারেন সুস্থ ব্যক্তি।

ল্যানসেটের গবেষকরা প্রমাণ করেছেন বাতাসে দূর দুরান্ত পর্যন্ত ছড়ায় করোনাভাইরাস। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটের বুলেটিনে প্রকাশ করা হয়েছে এমনই তথ্য।

গবেষকদের মতে, কোভিড সৃষ্টিকারী ভাইরাস সার্স কোভ-২ বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে। ড্রপলেটের মাধ্যমে নয় বরং এয়ারোসোলের মাধ্যমে ছড়াচ্ছে করোনাভাইরাস। কোনো সংক্রামিত ব্যক্তির কাছ থেকে করোনা কীভাবে ছড়িয়ে পড়ে?

গবেষকরা বলেছেন, করোনায আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি কা কথা বলার মাধ্যমে মুখ থেকে ছিটকে পড়া লালাবিন্দু বা ‘ড্রপলেটস’ এয়ারোসোল হিসেবে বাতাসে কিছুক্ষণ ভেসে থাকতে পারে। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরেও সুযোগ বুঝে প্রবেশ করে করোনাভারাস।

সিডিসি’র দাবি, বদ্ধ ঘরে কোনো সংক্রমিত ব্যক্তি যদি অন্ততপক্ষে ১৫ মিনিট কিংবা তার বেশি সময় ধরে থাকেন; সেক্ষেত্রে তার মুখ থেকে ছিটকে পড়া লালাবিন্দু বা এয়ারোসোল ৬ ফুটের বেশি দূরত্বে দাঁড়ানো ব্যক্তিও আক্রান্ত হতে পারেন।

এমনকি সংক্রমিত ব্যক্তি চলে যাওয়ার পরও যদি ওই ঘরে অন্য কোনো সুস্থ ব্যক্তি প্রবেশ করেন; তাহরে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। জনবহুল স্থানে কীভাবে ছড়ায়?

সিডিসির প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জনবহুল এলাকায় করোনাভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ে। সে ঘরে হোক বা বাইরে। এজন্য করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সঠিক নিয়মে মাস্ক পরা। তাই বিজ্ঞানীর বারবার এই মাস্ক পরার ওপর জোর দিচ্ছেন।

এমনকি বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে বাঁচতে প্রয়োজনে ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকেও দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি মাস্কও ব্যবহার করতে হবে। কারণ ভাইরাসটি কয়েক ঘণ্টা পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর