রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জি ২৪ ঘণ্টা সম্পাদকের করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টা গণমাধ্যমের এই সম্পাদক।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন জানান, গত ১৪ এপ্রিল তার করোনা ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তাকে ভেন্টিলেশনে তারপরে একমো ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অঞ্জন। সেখানে লিখেছিলেন, ‘অবশেষে আমার কাছেও এল। কোভিড পজিটিভ। সতর্কতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি। খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।’

অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে আকাশ বাংলা, ইটিভি বাংলায় কাজ করেছেন। এর আগেও ২৪ ঘণ্টার সঙ্গে বেশ কিছু বছর কাটিয়েছিলেন তিনি। এরপর আনন্দবাজারের ডিজিটাল বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। সেখান থেকে সম্প্রতি জি ২৪ ঘণ্টার দায়িত্ব নেন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার