শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার মানুষের ঢল ঢাকামুখি

ঈদের পর ফিরতি যাত্রায় এবার ঢাকামুখি মানুষের ঢল নেমেছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকেই ঘাট এলাকায় দেখা যায় উপচেপড়া ভিড়। পরিবহন সংকট আর বাড়তি ভাড়ার ভোগান্তি সয়েই কর্মস্থলে ফিরছেন সবাই। এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ভোর না হতেই হাজার হাজার মানুষ আসতে থাকেন ঘাট এলাকায়। মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা হেঁটে যে যেভাবে পারছেন নদী পারাপারের জন্য ভিড় করছেন। ফেরি পর্যাপ্ত থাকলেও ছোটবড় যানবাহন আর যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষকে জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নগরীতে।

কয়েকজন জানান, ফেরিতে অনেক ভিড়। সরকার যে জন্য গাড়ি খুলে দিচ্ছে না। সেটাতো এখানে হচ্ছে না। আরও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় কড়া নজরদারি রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

এদিকে, লকডাউন উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর রুটে সোমবার সকাল থেকেই ট্রলার, স্পিডবোট ও ফেরিতে মেঘনা নদী পাড়ি দিতে দেখা যায় হাজার হাজার মানুষকে। প্রতিটি ট্রলার ও ফেরিতেই ছিল ধারণক্ষমতার বেশি যাত্রী।

অন্যদিকে, মহাসড়কে যানজট না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। নিষেধাজ্ঞার না মেনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। প্রতিটি বাসেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

পথে পথে নানা ভোগান্তি, গাদাগাদি করে ফেরি পারাপার আর করোনার ঝুঁকি নিয়েই ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরার এই লড়াই।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী