শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় কোয়ারেন্টাইনে ভারতফেরত তরুণীকে ধর্ষণ: এএসআই’র বিরুদ্ধে মামলা

খুলনা পিটিআই কেন্দ্রে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন।

নির্যাতিতা তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

অভিযুক্ত মোকলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।

সূত্রমতে, নির্যাযিত তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান