সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাপের মুখে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অব্যাহত চাপের মুখে গাজায় সহিংসতা বন্ধে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতিতে সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, দুই পক্ষের মধ্যে সংঘাত বন্ধে মিসরসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধবিরতির পক্ষে বাইডেন এখন তার সমর্থন ব্যক্ত করলেও রোববার (১৬ মে) ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান সংবলিত বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো ফল আসেনি। এতে হামাস-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতি জানায়, হামাসের নির্বিচার রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। যদিও ইসরায়েলের সহিসংতার প্রতি বাইডেনের একতরফা সমর্থনে তার ডেমোক্র্যাটিক পার্টিতে ক্ষোভ রয়েছে।

এর আগে ইসরায়েলি অন্তবর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলা ‘পুরোদমে’ চলবে।

ইসরায়েলি বোমায় এখন পর্যন্ত কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গত ১০ মে গাজা থেকে রকেট হামলার পর বিমান হামলা শুরু করে দখলদার দেশটি।

হামাস বলছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ পাড়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও আল-আকসায় নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংসতার প্রতিশোধ নিতে রকেট হামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী