বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলাচল শুরু

দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসযাত্রীদের গুনতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া।

সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালে ফের কর্মচাঞ্চল্য। বাসে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে।

এদিকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হচ্ছে রেল চলাচল। ট্রেনের ভাড়া না বাড়লেও এক আসন ফাঁকা রেখেই বসবে যাত্রী। ৫০ শতাংশ টিকিটের পুরোটাই বিক্রি হবে অনলাইনে, বন্ধ থাকবে কাউন্টার। লঞ্চে যাত্রী বহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার গণপরিবহণ চালুর ঘোষণা দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবারের ওপরে থাকা নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়। তবে হোটেল-রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেয়া যাবে।

গত ৫ এপ্রিল দেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হলে যাত্রীবাহী দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা