বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতক্ষীরা আ.লীগের নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার আহবান

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাতক্ষীরা আ.লীগের সকল স্তরের নেতা-কর্মীদের উপকূলীয় এলাকার মানুষের পাশে থাকার আহবান জানালেন মোঃ নজরুল ইসলাম।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সৃষ্ট গভীর নি¤œচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। আগামী ২৬ মে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির আঘাত আনার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ বেড়িবাঁধগুলো জরুরি মেরামতের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনসাধারণ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্যোগ ঝুকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ শেল্টারে আনাসহ বিভিন্ন বিষয়ে সরকারীভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে বাঁধ মেরামত ও মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বারসহ জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ