বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদ্ধার হওয়া এক নবজাতকের জন্য সাত ব্যক্তি আদালতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের একটি ভুট্টাখেত থেকে জীবিত উদ্ধার হওয়া কন্যা শিশু নবজাতককে দত্তক নিতে ইতোমধ্যে সাত ব্যক্তি আদালতে আবেদন করেছেন। তবে এ মুহূর্তে আইনি জটিলতায় ঠাঁই হচ্ছে রাজশাহীর ছোট মনি নিবাস কেন্দ্রে।

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য মোহাম্মদপুর সবেতুল্লা গ্রামের একটি ভুট্টাখেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় খালি শরীরে নবজাতকটিকে পায় মিনা বেগম (৩২)।

ওইদিন পুলিশ খবর পেয়ে নবজাতক শিশুসহ দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে মোহাম্মদ আলী ও মিনা বেগম দম্পতির জিম্মায় শিশুটিকে দেন।

পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভাষ্যমতে, নবজাতকটিকে দত্তক নিতে ইতোমধ্যে সাত ব্যক্তি আদালতে আবেদন করেছেন। তাদের মধ্যে মিনা বেগমও রয়েছেন। হয়তো আরও অনেকে আদালতে আবেদন করতে পারে। তাই আদালতের সিদ্ধান্ত পেতে একটু সময় লাগতে পারে। এ কারণে নবজাতকটিকে সোমবার (২৪ মে) রাজশাহীর ছোট মনি নিবাস কেন্দ্রে পাঠানো হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নবজাতকটি উদ্ধার করে সমাজসেবা বিভাগের মাধ্যমে সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী ছোট মনি নিবাস কেন্দ্রে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশমতো ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি