রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ে সাতক্ষীরা আ.লীগের মতবিনিময় সভা

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষয়ক্ষতির কারণে তাৎক্ষনিক ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহবানে জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা সম্পাদিক শিমুন শামস্, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, মো. আসাদুজ্জামান অসলে, শেখ আব্দুর রশিদ, শেখ নাছেরুল হক, মো. সাহাদত হোসেন, নাজমুন নাহার মুন্নি, শেখ মনিরুল হোসেন মাসুম ও ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

জেলা আওয়ামীলীগের ব্যানারে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ সামগ্র্রী বিতরণ, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে বেড়ি বাঁধ সংস্কার বিষয়ে মত বিনিময়, সংবাদ সম্মেলন করা এবং স্থায়ী টেকসই ভেড়ীবাধ নির্মানে পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শেখ সাহিদ উদ্দীণকে ত্রাণ কমিটির আহবায়ক ও এড. আজহারুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দুর্যোগ ও ত্রাণ উপ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য যে, এই কমিটির কাছে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি