শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতি আটক

সাতক্ষীরায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কপোত-কপোতিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮মে শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আশরাফ আলী সরদারের বাড়িতে।

জানা যায়, শ্রীরামপুর গ্রামেরর আশরাফ আলী সরদারের পুত্র সুমন সরদার (৩৪) তার বৃদ্ধ মা এবং স্ত্রীকে নিয়ে ওই গ্রামের বাড়িতে বসবাস করেন। ঈদুল ফিতরের সময় সুমন স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং ঈদের কয়েক দিন পরে তাকে বাড়িতে নিয়ে আসবেন বলে জানান। ঈদের পরে স্ত্রীকে না এনে সুচতুর সুমন তার এক প্রেমিকার সাথে যোগাযোগ করতে থাকে।

যোগাযোগের একপর্যায়ে ২৮মে শুক্রবার সুমন তার বাড়ির পার্শ্ববর্তী বহেরা গ্রামের জনৈকা এক সন্তানের জননী প্রেমিকাকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে গোপনে সুমনের স্ত্রীকে জানায়। সংবাদ পেয়ে সুমনের স্ত্রী দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দুজনকে আটক করে। পরে এলাকাবাসী সামাজিক পরিবেশ নষ্টের অপরাধে তাদের দুজনকে উত্তম মধ্যম শুরু করে। একপর্যায়ে সদর থানা পুলিশ সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৫৬ তারিখ ২৯/০৫/২০২১। শনিবার দুপুরে তাদের চালান দেয়া হয়।

এলাকাবাসী জানান, লম্পট সুমন এর কিছুদিন আগে কুলিয়ায় আর এক মহিলার সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। সে তার স্ত্রীকে প্রায় মারপিট ও নির্যাতন করে। এলাকাবাসী লম্পট সুমনের এহেন কর্মকান্ডের জন্য প্রশাসনের নিকট শাস্তির দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার