রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা’র হাড়দ্দহে ইছামতি নদীর ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ দ্রুত সংস্কার করা হবে : এমপি রবি

সাতক্ষীরায় প্রলংকারী ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ইছামতি নদীর প্রবল জোয়ারে প্লাবিত ও ক্ষতিগ্রস্থ হাড়দ্দহা’র ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি শনিবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের হাড়দ্দহা গ্রামের কয়েকটি পয়েন্টে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ এবং ভাঙ্গনকবলিত হাড়দ্দহা বেড়ি বাঁধ এলাকা ঘুরে দেখেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন এমপি রবি।

এসময় তাৎক্ষনিক সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে হাড়দ্দহা’র ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ৩ ফুট উঁচু করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এলাকার মানুষ যেন আর ক্ষতিগ্রস্থ হয়ে কষ্ট না পায়। আমার এলাকার মানুষ পানিবন্দী হয়ে কষ্ট পাবে আমি তা সইতে পারবোনা। এলাকার মানুষের সুপীয় পানির জন্য ২টি ডিপ টিউবওয়লে নির্মাণের আশ্বাস দেন এমপি রবি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙ্গে ও ওভার ফ্লো হয়ে হাড়দ্দহা গ্রামে পানি প্রবেশ করেছে। জোয়ারের পানিতে ফসলী জমি, মৎস্য ঘের ও বসত বাড়ির ক্ষতি হয়েছে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল গণি, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম ও পলাশ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি