বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের মারধর ও হুমকি

সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার (২৮ মে) ক্ষতিগ্রস্ত বাঁধের ওপর কাফনের কাপড় পরে বেড়িবাঁধের দাবি জানানো সেই যুবকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।

শনিবার (২৯ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার পাতাখালি পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারকালে সহস্রাধিক মানুষের সামনে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলমগীর কবির ও স্থানীয় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান কাফনের কাপড় পরে প্রতিবাদ করা ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহকে মারধর করেন।

হামলার শিকার ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহিন বিল্লাহ জানান, শুক্রবার (২৮ মে) সকালে ভাঙন কবলিত বাঁধে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে প্রতিকী লাশ হয়ে অবস্থান কর্মসূচী পালন করি। বিভিন্ন মিডিয়ায় গুরুত্ব সহকারে উপকূলবাসীর দাবির বিষয়টি প্রকাশ পায়।


ছবি : বামে শাহিন বিল্লাহ, ডানে ইয়াছির আরাফাত

(২৯ মে) সকালে পশ্চিম পাতাখালি এলাকায় বাঁধ মেরামতের কাজ চলছিল। সেখানে বাঁধ নির্মাণের সহযোগিতার কাজে গেলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলমগীর কবির ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তারা বলেন, বাঁধ নির্মানের জন্য মানববন্ধন কর্মসূচী করেছো কেন? এসব করার কি দরকার। তোমাদের নামে মামলা দেয়া হবে। ইউএনও সাহেব মামলা দিতে বলেছে। এসব বলতে বলতে আমাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় ও চড় কিল ঘুষি মারতে থাকে। পরে উপস্থিত লোকজন তার হাত থেকে রক্ষা করে।

ঘটনাটি জানতে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হামলার শিকার হয় আরেক যুবক ইয়াছির আরাফাত। তিনি বলেন, আমরা টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে মানবন্ধন অবস্থান কর্মসূচী করেছি কেন সেজন্য আমাকেও চড় কিল ঘুষি মারতে থাকে চেয়ারম্যান আতাউর রহমান। পাশে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আলমগীর কবির।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীরবিস্তারিত পড়ুন

  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ
  • শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী
  • শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!
  • সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১
  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ