রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে মেনটোরস এর সমঝোতা চুক্তি সই

প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে মেনটোরস এডুকেশন লি:।

মঙ্গলবার (১ জুন, ২০২১) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এয়ারপোর্ট, আশকোনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিজনেস বিভাগের প্রধান ড. মাসুকুজ্জামান ও টেক্সটাইল বিভাগের প্রধান জনাব তানজিম হোসেন।

অনুষ্ঠানে মেনটোরস এর পক্ষে উপস্থিত ছিলেন মেনটোরস এর ডিরেক্টর ও সিইও অনিন্দ চৌধুরী, জিইডি কোর্স কোঅরডিনেটর রাইসুল ইসলাম রাতুল, ডিজিএম মনিরুল আলম সজিব ও সহকারী ম্যানেজার গোলাম নওমি নাইউম খান।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও মেনটোরস এডুকেশন লি: এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগীতার আশা ব্যক্ত করেন। শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের সহকারি-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক