শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

না ফেরার দেশে কলারোয়ায় সাংবাদিক আইয়ুব হোসেনের পুত্র বাবু

রিমোটিক আথ্রাইটিজ’র সাথে দীর্ঘ যুদ্ধের অবসান হলো আব্দুল্লাহ আল মামুন বাবুর (২৬)। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার কলারোয়ার খোরদো প্রতিনিধি প্রবীন সাংবাদিক আইয়ুব হোসেনের বড় ছেলে আব্দুল্লাহ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যুবরণ করেন (ইন্না ….. রাজিউন)।
দীর্ঘ ১৫ বছর জটিল ব্যাধি রিমোটিক আথ্রাইটিজ বাসা বেঁধে রয়েছে আব্দুল্লাহর শরীরে। কখনো তা তীব্র, কখনো তা শিথিল আকারে অবস্থান করে থেকেছে। কিন্তু কখনো ছেড়ে যায়নি শরীর থেকে এ ব্যাধি। তাঁর ২৬ বছরের এই সংক্ষিপ্ত জীবনের বেশির ভাগ সময় এ ব্যাধির ধকল বইতে হয়েছে। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন আব্দুল্লাহ।

কলারোয়ার দলুইপুর গ্রামে আইউব হোসেনের বাড়িতে মঙ্গলবার সকাল থেকে সংবাদকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সমবেদনা জানান শোকার্ত পরিবারে প্রতি।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে আব্দুল্লাহ ভীষণ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় পল্লী মঙ্গল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে সকলকে ছেড়ে চলে যান আব্দুল্লাহ। ছেলের এই অসময়ে চলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাংবাদিক আইউব হোসেন ও তাঁর পরিবার।

আইউব হোসেনের ৩ মেয়ে ও ২ ছেলে। মেয়ে ৩ জনেরই বিয়ে হয়ে গেছে।

মঙ্গলবার যোহরের নামাজের পর দলুইপুর ক্লিনিক চত্বরে নামাজে জানাযা শেষে মীরেরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক আলী হোসেন, মেহেদী মাসুদসহ স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।

জানা যায়, সা্ংবাদিক আইউব হোসেন ছেলের চিকিৎসার জন্য তার পক্ষে সম্ভব -এমন সবকিছু করেছেন। ব্যয়বহুল এই দীর্ঘ চিকিৎসার বিস্তর ব্যয় বহন করতে করতে মানুষটি যা কিছু ছিলো, তার প্রায় সবটুকুই খুইয়েছেন। তারপরেও যেনো চির অতৃপ্তিই থেকে গেলো। প্রিয় পুত্রের বিদায় প্রত্যক্ষ করতে হলো আইউব হোসেনের। এ যে কতো হৃদয়বিদারক, কতো মর্মান্তিক -তা ভাষায় প্রকাশ করা যায় না।

২০১৪ সালের ১৫ জুলাই আব্দুল্লাহর রোগ বিষয়ে দৈনিক পত্রদূত পত্রিকায় এক বিশদ রিপোর্ট প্রকাশ করা হয়। সেসময়ে আব্দুল্লাহ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক আইউব হোসেনের পাশে সেসময় অনেকে সহায়তার হাত বাড়িয়েছিলেন। ওই প্রতিবেদনে লেখা হয়েছিলো ‘আপনি একা নন আইউব ভাই, আমরা পাশে আছি’।

আইয়ুব হোসেন দীর্ঘদিন পত্রদূত পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত। তিনি কলারোয়া রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য। প্রবীন ও জ্যেষ্ঠ এই সংবাদিক ও তার পরিবার পুত্র হারিয়ে শোকে মুহ্য।

এদিকে, সাংবাদিকপুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড.আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান মধু, নিজস্ব প্রতিনিধি আরিফ মাহমুদ, কলারোয়া প্রতিনিধি শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ পত্রদূত পরিবার।

অনুরূপভাবে শোক প্রকাশ করেছে কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈলসহ কলারোয়া নিউজ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন