সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় কীটনাশক দিয়ে গরু মেরে ফেলার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে গোয়াল ঘরে গরুর খাবারে কীটনাশক দিয়ে গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ৮ জুন রাত ৯ টার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গোয়াল ঘরে মোট ৫টি গরু ছিল।এর মধ্যে ২টি মারা গেলেও আরও ৩টির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান।

নুরুল ইসলাম বলেন,অভিযোগকারীর সন্দেহ, অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটাতে পারে।উভয় পক্ষই একই বাড়ির।তারা এর আগেও একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন এবং সেসব মামলা এখনও চলমান আছে।

তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান বলেন,মৃত গরুর ময়না তদন্ত সম্পন্ন করতঃ মতামত পাওয়ার জন্য উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার নিকট আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রগামী করা হয়েছে। সুত্রোক্ত জিডির তদন্তের স্বার্থে মৃত গরু দু’টির ময়না তদন্ত করতঃ মৃত্যুর কারন জানা একান্ত প্রয়োজন।

গরুর মালিক মৃত আঃ ছত্তার হাওলাদার এর পুত্র মোঃ মালেক ফরাজীর (৫২) অভিযোগ, ঘটনার তারিখ সন্ধ্যার সময় প্রতিদিনের ন্যায় আমার ৫টি গরু গোয়াল ঘরে আনিয়া রাখি এবং গরুগুলোকে খাবার দেই।রাত অনুমান ৯টার সময় গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং ২টি দুগ্ধবতী গাভী মৃত্যুবরণ করে যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

একই বাড়ির এবং প্রতিবেশী মৃত হাসেম ফরাজীর পুত্র সৈয়দ ফরাজী (৪৮) এবং মৃত আতাহার ফরাজীর পুত্র মোঃ নান্না ফরাজী (৪৫) গং এ ঘটনা ঘটিয়েছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু