বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাত দিনের আংশিক লকডাউন শুরু নড়াইলে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১২ জুন) থেকে এ লকডাউন কার্যকর হবে।

এর আগে শুক্রবার (১১ জুন) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নড়াইলে জেলার তিন পৌর এলাকাসহ করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ইউনিয়নগুলোতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সভায় জানানো হয়, শনিবার থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু সাতদিন এ লকডাউন চলবে। নড়াইল পৌর, লোহাগড়া পৌর ও কালিয়া পৌর এলাকায় এ লকডাউন চলবে। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগা শোলপুর, বিছালি ইউনিয়ন ও লোহাগড়ার শাল নগর ইউনিয়নে লকডাউন চলবে।

এছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলা প্রশাসন করোনার সংক্রমণ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেয়া হবে বলে জানানো হয় সভায়।

নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলো থেকে কিছু ভারত ফেরত লোক লুকিয়ে জেলায় প্রবেশ করায় সংক্রমণের হার হঠাৎ বেড়ে গেছে। আপাতত আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় পুরো জেলায় লকডাউন ঘোষণা করা হতে পারে।’

উল্লেখ্য, নড়াইলে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫১ জন আক্রান্ত হন। এরমধ্যে সদর উপজেলায় ৩৬ জন, লোহাগড়া উপজেলায় ১২ জন ও কালিয়া উপজেলায় তিনজন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি