রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের ভারতে একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

গত তিনদিন ধরে ৯০ হাজারের বেশি থাকার পর শনিবার ভারতে দৈনিক করোনা সংক্রমণ নামল ৮৫ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ১৫৫ জনে।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃত্যু। ভারতে আবারও দৈনিক মৃত্যু চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চার হাজার দুই জনের। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দৈনিক মৃত্য হঠাৎ করে বেশি হলেও, দেশটিতে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচদিন ধরেই সেখানে সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় একমাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।

এদিকে, গত মে মাসে কিছু কম হলেও জুনের শুরু থেকেই দেশটিতে করোনা টিকাকরণের গতি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। এ নিয়ে মোট টিকা নিয়েছেন ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ হাজার ৯৮২ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৭৯২ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও