বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে শিশু ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সমন্বয় সভা

যশোরের কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণের আয়োজনে উপজেলার দলিত, আদিবাসি শিশু, যুব ও নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা, সক্ষমতা, নেতৃত্ব এবং মর্যদা প্রতিষ্ঠার জন্য ওয়াই মুভস প্রকল্পের সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় শনিবার বিকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভীনের সভাপতিত্বে গত তিন মাসের কার্যক্রম এর অগ্রগতি, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় সমুহ নিয়ে আলোচনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। সমন্বয় সভায় উপস্থিত প্রতিনিধিরা শিশুদের ফ্রি ফায়ার এং পাবজি গেম এর প্রতি আসক্তির উদ্বেগ জানিয়ে এটি বন্ধের ব্যাপারে সরকারের এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেন। তাছাড়া কোভিড- ১৯ এর থেকে শিশুদের সুরক্ষা ব্যাপারগুলিতে অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ প্রশাসনের ইতিবাচক ভুমিকা পালনের জন্য ফোরাম থেকে দাবি তোলেন সিএসও প্রতিনিধিরা। সমন্বয় সভায় স্ব স্ব সংগঠনের প্রতিনিধিরা আগামী তিন মাসে শিশুদের স্বার্থ সংশ্লিষ্টতায় কে কি কাজ করবেন তার একটি পরিকল্পনা তুলে ধরেন। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস, ভগ্নি নিবেদিতা মঞ্চের পরিচালক রত্না চন্দ্র , জীবিকা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মেম্বর নাজমা সুলতানা, নক্ষত্র নারী ও শিশু উন্নয়ন সংস্থার পরিচালক সাবিনা ইয়ায়মিন, প্রতিজ্ঞা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তাজমা রহমান, সমাধানের সমন্বয়কারী মো: মুনসুর আলী, দুস্থ শিশু উন্নয়ন সংস্থার সদস্য মাহাবুবুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন কুমার দাস, সুবোধ মিত্র ফাউন্ডেশন এবং সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবিন্ধ বিদ্যালয়ের শিক্ষক সোহেলী সুলতানা, পরিত্রাণ এর ওয়াই মুভস প্রকল্পের স্বেচ্ছাসেবক মিনা দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা