রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ

সাতক্ষীরা মেডিকেলে করোনা রোগীদের জন্য আরো ১০০ বেড স্থাপন

সাতক্ষীরা সদর হাসপাতালে নতুন করে আর কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি করা হবে না। এর পরিবর্তে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য আরো ১০০ বেড স্থাপন করা হবে। রোববার সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভার্চূয়াল সভায় অংশ গ্রহণ করেন সাতক্ষীরা ১ ও ২ আসনের সাংসদ, মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল, মেডিকেল কলেজ হাসপাতালের ততত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রেসক্লাব সভাপতি। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চূয়াল আলোচনায় যুক্ত ছিলেন।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যে ধারণ ক্ষমতা আছে তার সাথে আরও ১০০ বেড প্রস্তুত করা হবে। এরপরও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মিটিংএ সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সদর হাসপাতালে ভর্তিকৃত করোনার রোগি সুস্থ্য করে ছাড়পত্র দেয়া পর্যন্ত উক্ত ওয়ার্ড চালু থাকবে। বর্তমানে চিকিৎসাধীন রোগী চলে গেলে সদর হাসপাতালে শুধুমাত্র সাধারণ রোগীরাই চিকিৎসা গ্রহণ করবে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ১৫০টি বেড রয়েছে।

উল্লেখ্য, অতিরিক্ত রোগির চাপে এবং মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগি ভর্তি না নেওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে গত সপ্তাহ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার রোগি ভর্তি করা হয়। এরফলে পুরোপুরি প্রস্তুতি না থাকায় চিকিৎসাধীন রোগি ও রোগির স্বজনরা বাইরে আসায় এবং হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ঘুরে বেড়ানোর কারণে অতিরিক্ত করোনা সংক্রমণের আশংকা দেখা দেয়। গত শুক্রবার সকালে একটি বে-সরকারি টিভি চ্যানেলে বিষয়টি নিয়ে সরাসরি টেলিকাস্ট ও স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকায় “সব রোগি মিলে মিশে একাকার !” শনিবার প্রধান শিরোনামে একটি খবর প্রকাশ হয়। এরপর কর্তৃপক্ষের টনক নড়ে। এক পর্যায়ে শনিবার রাতে জরুরী বৈঠকের মাধ্যমে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনী ব্যবস্থার জন্য সিভিল সার্জন জেলা প্রশাসককে একটি পত্র প্রেরণ করেন। এরপর রোববার দুপুরে জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আখড়াখোলায় নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

সাতক্ষীরার আখড়াখোলায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনে উদ্যোগে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মাছখোলায় রাস্তার জন্য সবাই জমি ছাড়লেও মিলছে না চলাচলের অধিকার

নিজস্ব প্রতিনিধি: রাস্তা নির্মাণের জন্য নিজেদের পৈতৃক জমি ছেড়ে দিয়েছেন এলাকার প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট
  • জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার