বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত যাতায়াতে নতুন নির্দেশনা

ভারতে থেকে পাসপোর্ট যাত্রীরা সপ্তাহে তিনদিন (রবিবার, মঙ্গলবার ও বুধবার) দেশে ফিরতে পারবেন। তবে প্রতিদিনই সরকারের নির্দেশনা মেনে ভারতে যেতে পারবে।

ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এ নির্দেশনা শনিবার (৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

তিনি বলেন, ‘সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবে। এ তিন দিন হলো রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ভারতে এসব বিধি বিধান মেনে গমন করতে পারবেন।’

১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধীরী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধু ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবে সে দেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে।

দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী গমনাগমন হতো। করোনার প্রকট আকার ধারণ করায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থলবন্দর খোলা রাখে। তারই ধারাবাহিকতায় এসব স্থলবন্দর দিয়ে যেসব আটকে পড়া বাংলাদেশি দেশে আসছেন তাদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী