শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে কমছে মৃত্যু-শনাক্ত, তৃতীয় ঢেউয়ের শঙ্কা

পার্শ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৭১ জনের। এ সময়ে মারা গেছেন ৯৫৫ জন। খবর এনডিটিভি।

এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫ জন।

আশার দিক হলো ভারতে টানা ২৭ দিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে। যেখানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, রোগী শনাক্তের হার হলো কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা তা বোঝার নির্দেশক। ভারতে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তের হার ৫ শতাংশ নিচে অবস্থান করছে। সে হিসেবে দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

এখন পর্যন্ত ভারতে দেওয়া হয়েছে সাড়ে ৩৫ কোটিরও বেশি ডোজ। দ্বিতীয় ঢেউ নিম্নমুখী হলেও কয়েক সপ্তাহের মধ্যে করোনার নতুন রূপ ডেল্টা প্লাস দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে।

চলতি বছরের মার্চের মাঝামাঝিতে একদিনে শনাক্ত ছিল প্রায় ২০ হাজার রোগী। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়ে সংক্রমণ। গত মে মাসে দেশটিতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড করা হয় ৪ লাখ ১৪ হাজারেরও বেশি।

ভারতের দখলে বিশ্বের কোনো দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। গত ২২ এপ্রিলের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল এই রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর ভারত এরপর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। ব্রাজিল দ্বিতীয় আর ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই)বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন