শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে সরকারী স্কুলের জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নিয়ম ভেঙে ও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রধান শিক্ষককে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের লক্ষ্যে স্হাবর – অস্হাবর সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের উপর ২৮/০৯/২০১৭ খ্রি. তারিখে নিষেধাজ্ঞা আরোপ করেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়।সূত্রঃ (১) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং- ৩৭.০০.০০০০..০৭১.০৮.০০৩.১৭-৮৮৬ তারিখঃ ২৫/০৯/২০১৭ খ্রি. (২) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নং- ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৭-২৫, তারিখঃ ২৪/০৮/২০১৭ খ্রিঃ।এছাড়াও সরকারী বিদ্যালয়ের কোন আয়ের উৎস তৈরি করতে বা কোন স্হাপনা নির্মাণ করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অনুমতি নিতে হয়।কিন্তু প্রধান শিক্ষক এ ধরনের কোন নিয়ম কানুন না মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দোকানঘর পুনঃনির্মাণের কাজ শুরু করেন।

স্হানীয়রা জানান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বেসরকারী থাকাকালীন ২৯টি দোকানঘর নির্মাণ করা হয়। সড়ক প্রশস্তকরণে দোকানঘরগুলো পরিত্যক্ত ঘোষনা করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। দোকানঘর গুলোর ছাউনি খুলে ফেলা হয় এবং দেয়াল ও মেঝ আংশিক ভেঙ্গে ফেলা হয়। মঠবাড়িয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন পরিত্যক্ত দোকানঘরগুলো অপসারন করে তদস্থলে শিক্ষামূলক বানী সম্বলিত দৃষ্টিনন্দন দেয়াল স্হাপনে প্রধান শিক্ষকের সাথে একাধিকবার আলোচনা করেন।কিন্তু প্রধান শিক্ষক নিজের স্বেচ্ছাচারিতায় উচ্ছেদ কার্যক্রম চলমান থাকা পরিত্যক্ত দোকানঘরগুলো পুনঃনির্মাণ শুরু করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান জানান, বিদ্যালয়টির সামনে দোকনঘর পুনঃনির্মাণ না করে দৃষ্টিনন্দন দেয়াল স্হাপন করা উচিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে আমার সাথে আলোচনা বা অবগত করেননি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে বলে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন বলেন,বিদ্যালয়টি এখনও পুরোপুরি সরকারী হয়নি। পুরোপুরি সরকারী হলে হয়তো আমরা এভাবে ইচ্ছামত নির্মাণ কাজ করতে পারব না।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান