বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে আঙুল কর্তন

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরার কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শামছুর রহমানকে (৬৯) কুপিয়ে বাম হাতের আঙুল কর্তন করেছে প্রতিপক্ষরা।

এঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের গণেশপুর এলাকার শওকাত হোসেনের ছেলে সোবহান’র (৩৮) সাথে ইউনিয়নের টুবদিয়া মৌজায় ৮ কাঠা জমি নিয়ে শিক্ষক শামছুর রহমানের বিরোধ চলে আসছিলো। যার সূত্রধরে রবিবার (৪ জুলাই) সকালে সোবহান গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শিক্ষক শামছুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কেটে জমি ফাঁকা করছিলো।

ওই সময়ে শিক্ষক শামছুর রহমান তাদেরকে নিষেধ করলে সোবহান গং তাকে এলোপতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসী সোবহান রাম দা দিয়ে শিক্ষকের মাথায় কোপ মারে। ওই কোপ ঠেকালে শিক্ষকের বাম হাতের তর্জনী আঙুল কেটে দ্বি-খন্ডিত হয়ে গুরুতর হাড় শিরা কাটা রক্তাক্ত জখম হয়।

এছাড়া হাতের মধ্যমা আঙুলের বেশ কিছু অংশ কেটে গুরুতর আহত হন শিক্ষক। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সেলিম রেজা অভিযান চালিয়ে আসামি সোবহানকে আটক করে।

এদিকে আসামি সোবহানের স্ত্রীর কাছে এসব ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই সময়ে শিক্ষক শামছুর রহমানের হাত কেটে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে আসামি সোবহানকে আটক করে। এরসাথে জড়িত অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন