বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় কর্মহীন হয়ে পড়া ৪০০ মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছে ডিএমপির রমনা বিভাগ

করোনায় কর্মহীন হয়ে পড়া, অসহায় ও ছিন্নমূল ৩৫০-৪০০ মানুষের মাঝে প্রতিদিন খাবার বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। এ দফায় ১ জুলাই লকডাউন শুরুর পর থেকে চলছে এ কার্যক্রম।

সোমবার (৫ জুলাই) সরেজমিনে দুপুর ১টায় পরীবাগ বিটিসিএল অফিসের সামনে দেখা যায়, প্রায় ৩০০ মানুষের মাঝে খাবার বিতরণ করছে রমনা বিভাগ। পরীবাগের রাস্তার মাথায় দেখা গেছে, খাবার সংগ্রহের জন্য দীর্ঘ লাইন। নির্দিষ্ট দূরত্বে থাকা সারিবদ্ধ এসব মানুষকে নিজেদের রান্না করা খাবার দিচ্ছেন রমনা বিভাগের পুলিশ সদস্যরা।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ বিষয়ে বলেন, ‘এই কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যাভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এ আয়োজন করছি প্রতিদিন। নিজেদের ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত পরিবেশে এসব রান্না করে খাওয়াচ্ছি। লকডাউনের প্রতিদিন এ কর্মসূচি চলবে।’

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের উদ্যোগে ও রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদের তত্ত্বাবধানে এই লকডাউনে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে এ আয়োজন।

এদিকে খাবার পেয়ে খুশি কর্মহীন মানুষ। সেখানে মোতালেব নামের একজন দিনমজুর বলেন, তিন দিন থেকে প্রতিদিন দুপুরে বউ বাচ্চা নিয়ে এখানে খাচ্ছি। খুব উপকার হয়েছে। অন্তত একবেলা খাবারের চিন্তা কমেছে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি ও বিরোধীদলের মধ্যে তর্ক, বিতর্ক, দ্বিমত ও বহুমত থাকলেও ‘ফ্যাসিবাদী আওয়ামীবিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির