সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শ্যালককে ছুরিকাঘাত, দুলাভাই আটক

কালিগঞ্জে শালা-দুলাভাইয়ের মধ্যে অর্থ লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরি মেরে সিরাজুল ইসলাম (৩৮) নামের শালাকে মারাত্মক জখম করা হয়েছে।

রবিবার দুপুরে পোর্ট বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সিরাজুল উপজেলার বসন্তপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত দুলাভাই আজগর আলী (৪২) কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আটককৃত আজগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসত বাড়ি থেকে ছুরীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজগর আলী উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত আনছার আলীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু