বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পলিথিনের ছাউনি আর বাঁশের বেড়ার ঘরে মানবেতর জীবনে কলারোয়ার এক পরিবার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন। অসহায় এই মানুষটির মরার উপর খড়ার ঘা হয়েছে চলতি বর্ষা মৌসুমে। জরাজীর্ণ এক টুকরো ঘরও ভঙ্গুর অবস্থায়। মাথা গোঁজার ঠাই না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধানদিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।

সরেজমিনে তার বাড়িতে ঘুরে দেখা গেছে- ‘পলিথিনের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে ঘরটি স্থাপন করা। বর্ষা মৌসুমের এই সময় আরো জরাজীর্ণ হয়ে পড়েছে সেটি। প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ায় পলিথিন-বাঁশের সেই ঘরটি থাকা না থাকার মতো অবস্থা। এরই মাঝে লকডাউনে জাহাঙ্গীর হোসেন কর্মহীন হয়ে পড়ায় বেকার অবস্থায় বসে আছেন। সবমিলিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।’

জাহাঙ্গীর হোসেন জানান, ‘পৈত্রিক সুত্রে কোন জমি পান নি তিনি। তার পিতারও কোন ফসলি জমি নাই। যার কারণে জাহাঙ্গীর হোসেন কোন ফসলী জমিও পান নি। তার পরিবারে সদস্য সংখ্যা ২, তিনি এবং তার স্ত্রী। পেশায় জাহাঙ্গীর হোসেন ভাঙ্গাহাড়ির ব্যবস্যা করেন। বর্তমানে লকডাউনের কারণে সেটাও বন্ধ। কর্মহীন দুই সদস্যোর পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। সংসারই চলে না। তার উপরে জরাজীর্ণ ঘরটি নিয়ে মুশকিলে পড়েছেন পরিবার নিয়ে। একটু বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। বিছানা, কাপড় সব ভিজে যায়। বসবাসের অনুপযোগী ঘরটিতে ভিজেপুড়ে অতি কষ্টে বসবাস করছেন তিনি।’

তিনি জানিয়েছেন, ‘তিনি দীর্ঘদিন ধরে পলিথিনের ছাউনির নিচে বাঁশের বেড়া দিয়ে বসবাস করছেন স্ত্রীকে নিয়ে। ভাঙ্গাহাড়ির ব্যবসা করে সামান্য আয়ে অতিকষ্টে জীবন ধারণ করে বেঁচে থাকা তাদের। ফসলী কোন জমি না থাকায় সামান্য আয়েই কোন রকমে চলছিলো তাদের। লকডাউন আর বৃষ্টির এই সময়ে আরো বেকাদায় পড়েছেন। মাথা গোঁজার ঠাই টুকু করতে পারছেন না। পলিথিনের ছাউনি আর বাঁশের বেড়ার ঘর নিয়ে বর্তমানে অসহায়ত্ব চরমে পৌছেছে।’

তিনি অনুযোগের সুরে বলেন, ‘এলাকার মেম্বর-চেয়ারম্যানদের বলেও কোন সুরহা হয়নি।’

উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

পরিবারটি যেনো একটু মাথা গোঁজার ঠাই পান সেজন্য জাহাঙ্গীর হোসেনের প্রতিবেশীরাও উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১