মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় চিকিৎসকদের বদলির আদেশ বাতিল

ব্যাপক সমালোচনার পর সারাদেশে চিকিৎসক বদলির আদেশে তথ্যগত ভুল স্বীকার করে সংশ্লিষ্টদের হাসপাতালে সংযুক্তি স্থগিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চিকিৎসক বদলির এ আদেশ স্থগিত করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ এবং ০৫/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে এই সংযুক্তি আদেশগুলোতে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা হয়ে থাকতে পারে:

# আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।
# কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।
# মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক, যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়েও তথ্যগত ভুল থাকার কারণে কোনও কোনও ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।
# বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ০৮/০৭/২০২১ তারিখের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইলে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে যেসব চিকিৎসককে বদলি বা পদায়ন করা হয়েছে, বদলিকৃত সেই তালিকায় কয়েকজন চিকিৎসকের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

ভারতের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতেবিস্তারিত পড়ুন

  • অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে জেলে যেতে হবে : শামা ওবায়েদ
  • ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
  • জামায়াতকে ছাড় দিতে নারাজ এনসিপি, হঠাৎ কৌশলগত সিদ্ধান্ত
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী