বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় করোনার টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভিড়, মানছে না স্বাস্থ্যবিধি

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১৩ই জুলাই) মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে করোনার টিকা গ্রহণকারীদের উপচে ভিড় ও মানছে কোন স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ ও স্বাস্থ্যকর্মীরা।

টিকা গ্রহন করতে আসা জন-সাধারন বলেন নভেল করোনাভাইরাস ভয়াবহ রূপ নেওয়ায় কলারোয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। টিকাকেন্দ্রে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। বিভিন্ন গ্রামের শত শত নারী-পূরুষ এক প্রকার হুমড়ি খেয়ে পড়েছে মনে হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নারী-পুরুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছে টিকার জন্য। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার পাশাপাশি আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ।

কর্তব্যরত চিকিৎসকগণ তাদের ভিড় করা থেকে বিরত থাকতে নিষেধ করলেও মানছে কেউই। এক পর্যায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ জেল্লাল হোসেনসহ থানার অফিসার ও ফোর্স নিয়ে আসলে কিছুটা নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং দুরুত্ব বজায় রেখে টিকা দেওয়ার কার্জক্রম শুরু করেন। এ সময় যাদের নিবন্ধন আছে কিন্তু এসএমএস আসে নাই তাদের ও টিকা নিতে আসতে দেখা গেছে। শুধু নিবন্ধনকারী ও মোবাইলে এসএমএস প্রদান কারীদের টিকাকেন্দ্রে আসার আহ্বান করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন বর্তমান কলারোয়া উপজেলায় ২৪০০ করোনার টিকা পাওয়া গেছে যা জনসংখ্যা অনুযায়ী অত্যান্ত সীমিত এবং করোনার টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে এই কারণে হিমশিম খেতে হচ্ছে।  প্রথম দিনে মোট ৩০২ টি টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য বিধি না মানার বিষয় জানতে চাইলে তিনি বলেন প্রথম দিনে এমন চাপ হবে বুঝতে পারি নাই ,আগামী কাল থেকে বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ