সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় দৈনিক কালের চিত্র পত্রিকার নিজস্ব কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ আজহারুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সদস্য এ্যাডঃ জিয়াউর রহমান বাচ্চু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক মেহেদী আলী সুজয়, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামান,

পৌর তাঁতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম মিঠু। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রনজিত ঘোষ, সিটি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হোসাইন জুয়েল, অললাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান, যুগ্ম আহবায়ক গাজী ফারহাদ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ হাসান ইমাম।

এসময় বক্তারা বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য। ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যাকাÐের ২১ বছর পর
আমরা ক্ষমতায় এসে জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করি। মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমরা চেষ্টা করছি। এদেশ থেকে আওয়ামীলীগ কে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্রমূলক ভাবে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আওয়ামীলীগের প্রকৃত নেতাকর্মীরা তা মেনে নেয়নি। দীর্ঘ প্রায় ১ বছর কারাবন্দি থাকার পর শেখ হাসিনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেদিন আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আবার ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল।

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে।
এজন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র ও ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা