রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবান দখলে ১১৬ জেলা, স্বীকার করল আফগান সরকার

আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।

আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খবর টোলো নিউজের।

তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০ লাখ মানুষ তালেবান শাসনে বসবাস করছেন কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

নাদেরি বলেন, তালেবানের হাতে এই ১১৬টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদেরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১১২টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে ১১৬টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে, তারা আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা