শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জ্বর কিছুটা কমেছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়া চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।

এর আগে, ঈদের দিনগত বুধবার (২১ জুলাই) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।
এসময় তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। তবে বিএনপি চেয়ারপারসন করোনার টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছেন।

খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে।

এটা খুবই বেশি প্রয়োজন তার।
দেশবাসীর জন্য খালেদা জিয়ার কোনো বার্তা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে, সেজন্য আল্লাহর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এর আগে, রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গত সোমবার (১৯ জুলাই) বিকেলে গাড়িতে বসেই করোনাভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

টিকা নেয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
এসময় ডা. এজেডএম জাহিদ জানিয়েছিলেন, মডার্নার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায় জানিয়ে তখন তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী