রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় ১২ বছরের কিশোরী হেনড জাজা

১২ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার এই কিশোরীর অলিম্পিকে নাম লেখানোর ঘটনাও বেশ চমকপ্রদ। এশিয়া অঞ্চলে ৪২ বছরের প্রতিযোগী হারিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। তবে ভাগ্যে সুপ্রসন্ন ছিল না তার।

৪-০ সেটে হেরে গেছেন অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে।

৫ বছর বয়সে টেনিস খেলা শুরু করেছেন হেনড জাজা। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াতে তাকে পদে পদে বাধা এড়াতে হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, খেলার সরঞ্জাম পাননি। অনুশীলনে ব্যাঘাত ঘটেছে। টোকিও অলিম্পিকে হেরে গেছেন হেনড জাজা। তবে তিনি মনে করেন, টোকিও অলিম্পিকে অংশ নেওয়াই তার জন্য বড় অর্জন। তাকে জিততে বলা হয়নি।

বলা হয়েছে আনন্দের সঙ্গে খেলতে। এখানে প্রাপ্ত অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন পরবর্তী অলিম্পিকের আসরে।

হেনড আবদুর রউফ জাজা টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এবং টেবিল টেনিসের অলিম্পিক ইতিহাসে কম বয়সী ক্রীড়াবিদ। তিনি ৫২ বছরের মধ্যে সবচেয়ে ছোট অলিম্পিয়ান। টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়