বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বড়ভাই ওবায়দুল কাদেরের বাসায় কাদের মির্জা

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা, যিনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

সুদূর আমেরিকা যাত্রার আগে মঙ্গলবার বিকেলে তিনি তার বড়ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন এবং কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন।

বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানিয়েছেন কাদের মির্জা নিজেই।

কাদের মির্জার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসায় অভ্যর্থনাকক্ষে অবস্থান করছেন তিনি। দু’জনেই সামাজিক দূরত্ব মেনে বসে আছেন। দু’জনে মাস্ক পরিহিত।

ছবির ক্যাপশনে কাদের মির্জা লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন কাদের মির্জা।

আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।

ইতোপূর্বে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন কাদের মির্জা।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল