সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষকরা

রাজগঞ্জের বিভিন্ন এলাকায় পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক।

রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে কৃষক পাটের আঁশ ছাড়ানোর কাজ শুরু করেছেন। এলাকার কৃষক-কৃষানি রাস্তাঘাট, মাঠ ও বাড়ির আঙিনায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন।

পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, রাস্তার ধারে, বাওড় ও পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অনেকেই। তবে এ কাজে নারীদেরও ব্যস্ত দেখা গেছে।

রাজগঞ্জ-মণিরামপুর সড়কের পাশে পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়ানো ও পাটখড়ি গোজগাজ করতে ব্যস্ত গৃহবধু মোমেনা খাতুন (৪০) বলেন- আমরা এখানে কাজ করছি পাটখড়ির জন্য। দুই আঁটি পাটের আঁশ ছাড়ালে এক আঁটি খড়ি আমি পাবো। দিনে ৫০ থেকে ৬০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারলে অর্ধেকটা খড়ি আমি নিতে পারবো মালিকের কাছ থেকে। এতে মালিকও লাভবান, আমরাও লাভবান।

ঝাঁপা বাওড়ের গোয়ালঘাটায় পাটের আঁশ ছাড়াচ্ছেন মোসলেম উদ্দিন (৫০), খলিলুর রহমান (৫২), শফিকুল ইসলাম (৩৮), আব্দুল খালেক (৫২), আবুল কাসেম (৫০) সহ আরো বেশ কজন শ্রমিক। তারা আঁটি চুক্তিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন। এর মধ্যে মোসলেম উদ্দিন বলেন- আমাদের শ্রমিক হিসেবে নিয়ে মালিক কাজ করাচ্ছেন।

পাটের মালিক জুলফিকার আলী বলেন- এবছর পাটের ফলন ভালো হয়েছে। আশা করি দামও ভালো পাবো।

উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন- এবছর পাটের দাম ভালো থাকার কারণে কৃষক পাট চাষে আগ্রহ প্রকাশ করেছেন। রাজগঞ্জ অঞ্চলে এবার উচ্চফলনশীল জাতের পাট চাষ করা হয়েছে। খুব ভালো জাতের পাট। ফলনও অনেক ভালো হয়েছে। আশা করি কৃষক দামও ভালো পাবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত