শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২১ আগস্ট, ২০২০

করোনায় দেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী

করোনা পরিস্থিতিতে দেশের আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনা এবং দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সহায়তা ও উন্নত মানের সবজির বীজ।

এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা।

করোনা মোকাবেলায় সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে ত্রান তৎপরতা, গণপরিবহন মনিটারিং, সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ সকল প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

এছাড়াও উপকূলীয় অঞ্চলের মানুষদের বন্যা এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে খুলনা ও সাতক্ষীরা বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক