রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রয়াত সাংবাদিক আলী আহম্মেদ ও বুলু আহম্মেদের মৃত্যুতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান শনিবার

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক-প্রকাশক অধ্যক্ষ আলী আহম্মেদ এবং নির্বাহী সম্পাদক বুল আহম্মেদের মৃত্যুতে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ সেপ্টেম্বর শনিবার। এদিন সকাল ১০টায় কলারোয়া প্রেসক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করেছে কলারোয়া নিউজ ডটকম ও আওয়ার নিউজ বিডি ডটকম (অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন নং-০৩)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকদের পক্ষে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব ও কলারোয়া নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল।

তারা জানান, ‘অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে সকল শ্রেণিপেশার ব্যক্তিদের উপস্থিত হওয়ার জন্য বিনীত আহবান জানাচ্ছি।’

প্রয়াত অধ্যক্ষ আলী আহম্মেদ ও প্রয়াত বুল আহম্মেদের বাড়ি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামে। অধ্যক্ষ আলী আহম্মেদ সাতক্ষীরা-৩ (আশাশুনি) আসনের সাবেক সাংসদ। তিনি গত ২৯ এপ্রিল বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর এক মাস পর ২৮ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত