শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটি পুলিশের নাম ভাঙিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারক চক্র পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় খবরের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষের নাম ভাঙ্গিয়ে টাকা কামাচ্ছে এক শ্রেণির প্রতারক চক্র। প্রশাসনের নজর এড়িয়ে প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতে টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে মানুষকে।

তেমনি এক ঘটনার খবর জানতে পেরেছে কলারোয়া নিউজ। কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু দীর্ঘ ১ বছর যাবৎ সরসকাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত থেকে সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তার নাম করে তার আত্মীয় পরিজন ও রিলেটিভদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা ঘটিয়েছে একটি প্রতারক চক্র।

গত ১ অক্টোবর সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু তার নিজস্ব ফেসবুকে ওয়ালে এমনি একটি বার্তা শেয়ার করেছেন। হুবহু তুলে ধরলাম। “আমার পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে কোন একটা প্রতারকচক্র বিকাশে টাকা চাচ্ছে, টাকা না দেওয়ার জন্য অনুরোধ করা হইল।”

তবে প্রতারকের তৈরী পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন তৌফিক টিপু। সরসকাটি পুলিশ ফাঁড়ি থেকে নিলামে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করা হবে, ক্রয় করলে টাকা বিকাশ করুন। যারা ক্রয়ে আগ্রহ প্রকাশ করে টাকা দিয়েছেন তারা প্রতারিত হয়েছেন। তাৎক্ষনিক ঘটনার বিষয়ে তৌফিক টিপু জানতে পেরে তিনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোষ্ট দেন।

প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন এমন লোকের সংখ্যা কম নয়, তবে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি যে কতজন প্রতারিত হয়েছেন। তবে বেশ কয়েকজন জনপ্রতিনিধি জয়নগর ইউনিয়নের যাদের কাছে টাকা চেয়ে ফোন করা হয়েছে।

৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ, তিনি প্রতারকের ফোন পেয়ে কোন বিকাশ নম্বরে টাকা দিবেন সেটি জানার জন্য তৌফিকের কাছে ফোন দিয়ে ঘটনার সত্যতা জানতে পারেন যে, তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। একি ঘটনা মানিকনগরের ইউপি সদস্য আমিরুল ইসলামের সাথেও ঘটেছে। জয়দেব সাহা সহ তথ্য না পাওয়া অনেকজনের সাথে এমন ঘটনা ঘটেছে।

প্রতারণার বিষয়ে সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু জানিয়েছেন, সরসকাটি পুলিশ ফাঁড়ি থেকে কিছু পন্য সামগ্রী নিলামে বিক্রির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনা ঘটিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। তিনি সকল ইউনিয়নবাসি সহ অন্যদের প্রতারক চক্র থেকে দুরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সরসকাটি পুলিশ ফাঁড়ি থেকে কোন পন্য সামগ্রী নিলামে বিক্রি করা হচ্ছে না বলে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন প্রতারক চক্রের মোবাইল নাম্বারটি তিনি পেয়েছেন এবং তাদের প্রশাসনের প্রক্রিয়ায় অনুসন্ধান করা হচ্ছে চক্রটি ধরার জন্য।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা