বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় মৃত্যু কমেছে ভারতে

১৮ হাজারের ঘরেই থাকল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। এ নিয়ে পর পর তিন দিন ২০ হাজারের নিচেই আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৬০৭ জন।

আক্রান্ত কম থাকার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে কোভিডে মৃতের সংখ্যা। ছয়দিন পর দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়েছে ১৯৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৭৮২ জনের।

আক্রান্তের সংখ্যা কম থাকায় দেশটিতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে তিন হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৪৭ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭১ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬৭২ জন।

এর আগে রোববার (১০ অক্টোবর) বিশ্বে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৫০৬ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৬৬ হাজার ৯৯৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ১৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫৭ লাখ ৯১ হাজার ৩১০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা