বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার তৈলকুপি মাঠ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় তৈলকুপি মাঠ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে জালাল উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে তৈলকুপি গ্রামের রাহাজ উদ্দীন মন্ডলের ছেলে আজিবর রহমান বাদি হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে জালাল উদ্দীন কাউকে তোয়াক্কা না করে তৈলকুপি মাঠ থেকে বোল্ডার মেশিন দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ বালি উত্তোলন করে আসছে। এতে পাশে থাকা অভিযোগকারীসহ কয়েকজনের মাছের ঘেরের ভেঁড়িবাদ ভেঙ্গে কয়েক লক্ষাধিক টাকার মাছ ঘের থেকে বেরিয়ে চলে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে স্থানীয়ভাবে বারবার নিষেধ করা সত্তে¡ও অদৃশ্য কারণে কাউকে তোয়াক্কা না করে বালি উত্তোলন করে যাচ্ছে। তাই এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এবং ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দাবি করে আজিবর রহমান বাদি এ অভিযোগ করেন বলে তিনি জানান। তবে এর আগেও এ বিষয়ে উপজেলা নির্বাহী অভিসার বরাবর একটি রিখিত অভিযোগ দিয়ে কোন কাজ হয়নি বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সরেজমিনে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা