শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু ধর্ষণচেষ্টার পর মদপানের ছবি ভাইরাল: সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টা ও মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমন খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

সুমনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

সুমন মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

জানা যায়, গত ৯ অক্টোবর ধর্ষণচেষ্টার অভিযোগে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভিকটিমের মা বাদী হয়ে মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পর দিন ওই ছাত্রলীগ নেতার বেশ কয়েকটি বিদেশি মদের বোতল হাতে মদপানের ছবি সামাজিকমাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়।

পরে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ছাত্রলীগ নেতা সুমন খানের বহিষ্কারের বিষয়টি প্রকাশ করা হয়।

তবে এ ব্যাপারে জানতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুমন খানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে কথা বলা যায়নি।

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন খানকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক বহিষ্কার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনিবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী