শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধারের দাবিতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় বৃদ্ধা।

শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি
উপজেলার দক্ষিন একসরা গ্রামের আবদুল হাকিম মোল্যার স্ত্রী বৃদ্ধা মোছাঃ ফিরোজা খাতুন এই দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে মোছাঃ জাকিয়া খাতুন (১৫) বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ালেখা করে। স্কুলে যাতায়াতের পথে মধ্যম একসরা গ্রামের মোশারফ ঢালীর ছেলে মোঃ আলমগীর ঢালী তার সহযোগি একই গ্রামের মোজাম ঢালীর ছেলে মোঃ শহিদুল ঢালী ও কাকবসিয়া গ্রামের আইয়ুব গাজীর ছেলে মোঃ নাজমুলের সহায়তায় আমার মেয়েকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতো। একপর্যায় পরনারী লোভী ও লম্পট আলমগীর ঢালী আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দিলে জাকিয়া খাতুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মেয়ে বাড়িতে থেকে লেখাপড়া করে। কিন্তু লম্পট আলমগীর মেয়েকে রাস্তাঘাটে একা পেলে বিভিন্ন ভাবে উত্যাক্ত করতে থাকে। বিষয়টি আলমগীরের অভিভাবকদেরকে অবহিত করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার সহযোগিদের সহায়তায় আমার মেয়েকে অপহরণের ষড়যন্ত্র করতে থাকে।

ফিরোজা খাতুন আরো বলেন, গত ২৪ জুলাই বিকালে মেয়ে জাকিয়া খাতুন আনুলিয়ার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৬ টার
দিকে মধ্যম একসরা গ্রামের তিনরাস্তার মোড়ে পৌছালে আলমগীর, শহিদুল ও নাজমুল আমার মেয়েকে জোরপূর্বক মটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে মেয়েকে একসরা গ্রামের নিকাহ রেজিস্ট্রার আনারুলের বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে ২৯ জুলাই রাত ২টার দিকে আমরা সেখান থেকে মেয়েকে উদ্ধার করি।

এঘটনায় আমি নিজে বাদি হয়ে ৩ আগষ্ট আলমগীর ঢালী, শহিদুল ও নাজমুলের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করি। এতে আলমগীর গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে না নিলে আমার মেয়েকে ফের অপহরণ করবে বলে হুমকি দিতে থাকে। এঘটনায় আমার ছেলে নুরুজ্জামান আসামীদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে।

ফিরোজা খাতুন অভিযোগ করে বলেন গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমার মেয়ে জাকিয়া খাতুন বাড়ির পিছনে পুকুরে হাত মুখ ধুইতে গেলে আলমগীর,
শহিদুল, নাজমুল ও মধ্যম একসরা গ্রামের মৃত তকিম ঢালীর ছেলে জহুরুল ঢালী, মোশরাফ ঢালী এবং মোজাম ঢালীসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন জোরপূর্বক
মটরসাইকলে উঠিয়ে আমার মেয়েকে ফের অপহরণ করে নিয়ে যায়। এখনো পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করতে পারিনি। অপহরণকারিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মামলা
তুলে নিতে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

আমার ধারণা আসামীরা আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে। তিনি অপহৃত মেয়েকে উদ্ধার
পূর্বক অপহরণকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা